সারাদেশ

সিদ্ধিরগঞ্জে যুবলীগ কর্মী সেন্টু গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে যুবলীগ কর্মী সেন্টু গ্রেফতার

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৫৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ কর্মী মো. সেন্টু মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি নাইনতারপাড়া বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেন্টু মিয়া ওই এলাকার মৃত তাহের আলীর ছেলে। তিনি স্থানীয় যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।