সারাদেশ

বন্দরে কলেজ ছাত্র নিখোঁজ থানায় জিডির প্রস্তুতি

প্রিন্ট
বন্দরে কলেজ ছাত্র নিখোঁজ থানায় জিডির প্রস্তুতি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, রাত ১:১১

 নারায়ণগঞ্জের বন্দরে হাসান শাহরিয়ার (১৮) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকার নিজ বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি।

নিখোঁজ হাসান শাহরিয়ার ওই এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে এবং নারায়ণগঞ্জ কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হাসান বাসায় ফিরে আসেনি। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজ ছাত্রের ব্যবহৃত মোবাইল ফোনটিও (০১৮৬৮১০১৯৬৫) বর্তমানে বন্ধ রয়েছে।

ছেলের সন্ধান না পেয়ে তার বাবা শাখাওয়াত হোসেন বাদী হয়ে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।