সারাদেশ

রাজধানীর জিগাতলায় নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

প্রিন্ট
রাজধানীর জিগাতলায় নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৩৩

রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি নারী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নেত্রী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার জান্নাত নারী হোস্টেল-এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করে। নিহত জান্নাত আরা রুমী মো. জাকির হোসেনের মেয়ে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে আমরা হোস্টেলটির পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।