নারায়ণগঞ্জের বন্দরে রবিউল (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজের ৭ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় গত সোমবার (১৫ ডিসেম্বর) বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৬১) করেছেন নিখোঁজ ছাত্রের বাবা মাসুম মিয়া।
নিখোঁজ রবিউল বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের আরসিম এলাকার বাসিন্দা ও একরামপুর এম এইচ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে আরসিমস্থ দেলোয়ার মিয়ার ভাড়াবাসা থেকে বের হওয়ার পর রবিউল আর ফিরে আসেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি ব্লু ট্রাউজার, সবুজ রঙের ফুলহাতা শার্ট ও কালো রঙের জ্যাকেট। তার ডান হাত এবং চোখের ভ্রুতে কাটা দাগ রয়েছে।
মতামত