খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মল্লিকের মোড়ে খুলনা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খানের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় দুর্গা মন্দির চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমীর এজাজ খান বলেন, আমার নির্বাচনী এলাকায় (দাকোপ-বটিয়াঘাটা) হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষ নির্ভয়ে তাদের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। সংখ্যালঘুদের জানমাল রক্ষার দায়িত্ব বিএনপি নেতাদের। যদি কেউ আমাদের মা-বোনদের দিকে কুনজরে তাকায় বা শান্তিতে বাধা সৃষ্টি করে, তবে তাদের কঠোরভাবে দমন করা হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, যুবদল নেতা আবুবকর সিদ্দিক নিরু, বিশিষ্ট সমাজসেবক গৌর পদ মল্লিক, মনোজ কান্তি মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, আসর নামাজ শেষে বটিয়াঘাটা বাজার সদরের মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ হাদি ও সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতামত