সারাদেশ

ওসমান হাদীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক ও বিচার দাবি

প্রিন্ট
ওসমান হাদীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক ও বিচার দাবি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ৯:২৩

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বন্দরে থানা নির্বাচন পরিচালনা কমিটির সাথে এক মতবিনিময় সভায় এই শোক প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল হাশেম।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ওসমান হাদী ছিলেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের এক অকুতোভয় সৈনিক। তার মৃত্যুর পেছনে কোনো চক্রান্ত থাকলে তা খুঁজে বের করতে হবে। একইসাথে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সভায় ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।