৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে মিজমিজি সিআইখোলা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হাজী কবির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুলসংখ্যক তরুণ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মতামত