ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জে সদর উপজেলা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ২১তম দিনে গড়িয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। গত ২৯ নভেম্বর থেকে তারা ধারাবাহিকভাবে এই আন্দোলন করে আসছেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলার সভাপতি মো. মিরাজুল করিম ও সাধারণ সম্পাদক শিবানী মোদক। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নিপা রানী ঢালী ও কোষাধ্যক্ষ শাহনাজ বেগম।
নেতৃবৃন্দ জানান, নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান, স্নাতক সমমান শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবি দীর্ঘদিনের। দাবিগুলো পূরণ না হওয়ায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হলেও তারা রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
মতামত