সারাদেশ

নেত্রকোনা-২ আসনে ডা. আনোয়ারুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

প্রিন্ট
নেত্রকোনা-২ আসনে ডা. আনোয়ারুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:০১

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. আনোয়ারুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে লড়তে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা সদর উপজেলা বিএনপি সভাপতি মো. মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন ফারাস সেন্টু। বারহাট্টা উপজেলা বিএনপি সভাপতি মো. মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আশিক আহমেদ কমল। নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক। মনোনয়ন ফরম সংগ্রহের পর বিএনপি নেতারা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।