সারাদেশ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

প্রিন্ট
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৯

বন্দরে পৃথক সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার মাওলানা আইয়ুব মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোহাম্মদ ইব্রাহিম ওরফে রায়হান (৩৫) ও একই থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাহার হোসাইন (৩৮)। ধৃতদের রোববার (২১ ডিসেম্বর)  দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর)  রাতে বন্দর থানার লক্ষনখোলা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।