সারাদেশ

আড়াইহাজারে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

প্রিন্ট
আড়াইহাজারে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:০৩ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বগাদি এলাকার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান চালানো হয়। অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ছয়জন মোটরসাইকেল আরোহীকে মোট ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে চালকদের সচেতন করতেই এ অভিযান। লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর জন্য তিনি চালকদের প্রতি আহ্বান জানান এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে হুঁশিয়ারি দেন।