ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন, বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যেভাবে স্বৈরাচারমুক্ত দেশ গড়া হয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দিনের নেতৃত্বের হাল ছাত্রসমাজকেই ধরতে হবে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নগর সম্মেলন ২০২৬-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর সভাপতি এইচ এম শাহীন আদনানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, কুরআন-সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনই আমাদের লক্ষ্য। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রদের রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
সম্মেলন শেষে ২০২৬ সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুহা. আবুল হাশিমকে সভাপতি, জাহিদুল ইসলাম মোল্লাকে সহ-সভাপতি এবং মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতী হাবিবুল্লাহ হাবিব, মুহা. শামসুল আলম, আলতাফ হোসেন গাজী এবং যুব ও ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
মতামত