ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম যখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তখন হ্যাকিং, পেজ ডিজেবল বা ফেক কপিরাইট ক্লেইমের মতো সমস্যাও প্রকট হয়ে দাঁড়িয়েছে। এমন প্রতিকূল সময়ে সাইবার সুরক্ষা ও অ্যাকাউন্ট পুনরুদ্ধারে ব্যবহারকারীদের আস্থার নাম হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের গড়েয়ার তরুণ রাসেল ইসলাম আর কে আবীর, যিনি অনলাইন জগতে কপিরাইট মাস্টার রাসেল নামে পরিচিত।
দীর্ঘদিন ধরে রাসেল ও তার অভিজ্ঞ টিম অ্যাকশন কপিরাইট প্রো ডিজিটাল নিরাপত্তা এবং কনটেন্ট সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। তাদের সেবার তালিকায় রয়েছে হ্যাক হওয়া আইডি ও পেজ রিকভারি, ফেক কপিরাইট ক্লেইম থেকে কনটেন্ট পুনরুদ্ধার এবং ইমপারসোনেশন বা ফেক আইডি রিমুভ করা। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়িক উদ্যোক্তারা ডিজিটাল জটিলতায় পড়লে রাসেলের পরামর্শে সঠিক সমাধান খুঁজে পাচ্ছেন।
রাসেলের এই কার্যক্রম এখন শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, ভারতসহ বিভিন্ন দেশের অনলাইন উদ্যোক্তারাও তার টিমের কাছ থেকে কারিগরি সহায়তা নিচ্ছেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে বাংলাদেশের এই তরুণ সাইবার বিশেষজ্ঞ।
কপিরাইট মাস্টার রাসেল বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে একজনের পরিচয় ও কনটেন্ট তার অমূল্য সম্পদ। সেই সম্পদ সুরক্ষিত রাখা প্রযুক্তিগত বিষয়ের চেয়েও বড় একটি সামাজিক দায়িত্ব। কেবল বাণিজ্যিক উদ্দেশ্য নয়, অনেক ক্ষেত্রে তিনি ভুক্তভোগীদের বিনামূল্যে পরামর্শ ও সচেতনতামূলক সেবা দিয়ে থাকেন।
ভবিষ্যতে সাইবার সিকিউরিটি নিয়ে তরুণদের দক্ষ করতে প্রশিক্ষণমূলক কার্যক্রম ও অনলাইন সচেতনতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। নিরাপদ ও ন্যায্য অনলাইন পরিবেশ গড়ার লক্ষ্যে রাসেলের এই উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মতামত