সারাদেশ

জনগণের ভোটে ইসলামের পক্ষের বাক্স ভর্তি হবে: মুফতি মাসুম বিল্লাহ

প্রিন্ট
জনগণের ভোটে ইসলামের পক্ষের বাক্স ভর্তি হবে: মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১০:১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, শান্তিকামী ও সচেতন নাগরিকরা ইসলামের পক্ষেই রায় দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের বিপুল ভোটে ইসলামের পক্ষের ব্যালট বাক্স ভর্তি হবে ইনশাআল্লাহ।

সোমবার (২২ ডিসেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভায় নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই নির্বাচনী লড়াইয়ে আমাদের শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক ইসমাইল, সাবেক সহ-সভাপতি গিয়াসুদ্দিন মুহা. খালিদ, যুবনেতা হাফেজ রবিউল ও মুহা. ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।