সারাদেশ

আড়াইহাজারে নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রিন্ট
আড়াইহাজারে নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৭ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের ৯ দিন পর সাজিদ নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ ওই এলাকার আক্তার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাজিদ। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ১৪ ডিসেম্বর আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার বাড়ির পাশের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।