সারাদেশ

ফতুল্লায় কাভার্ড ভ্যানচাপায় নিহত ছাত্রের পরিবারের পাশে জামায়াত

প্রিন্ট
ফতুল্লায় কাভার্ড ভ্যানচাপায় নিহত ছাত্রের পরিবারের পাশে জামায়াত

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১১:৪৩

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ঘাটে শাহ সিমেন্টের একটি বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় নিহত মাদ্রাসাছাত্র হাবিব হাসানের (১৫) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শুক্রবার (৩১ জুলাই) নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল নিহতের বাসায় গিয়ে শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার এবং জেলা আমীর আলহাজ মমিনুল হক সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ঘটনার পর আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ও ঘটনাটি ধামাচাপা দিতে পর্দার আড়ালে টাকার মাধ্যমে সমঝোতার চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে। একটি নিষ্পাপ কিশোরের মৃত্যুতে এমন অনৈতিক অপচেষ্টায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল কোনো আপস না করে অভিযুক্ত চালককে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।