সদর ইউনিয়ন আমির আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, যেকোনো ধরনের আধিপত্যবাদকে আমাদের সরাসরি না বলতে হবে। জুলাই সনদ-এর ব্যাপারে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। যতদিন না এটি পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে, ততদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রকৌশলী আব্দুল বাকী, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূঁইয়া ও রূপগঞ্জ থানা উত্তরের আমির আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত