রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব্যক্তির পরিচয় সাত মাস পেরিয়ে গেলেও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। পরিচয় শনাক্তে ডেমরা থানা পুলিশ ও পিবিআই একাধিক পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত কোনো স্বজনের সন্ধান মেলেনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ভোরে ডেমরা-রামপুরা সড়কের মীরপাড়া এলাকায় একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, নিহতের আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হলেও কোনো তথ্য মেলেনি। দীর্ঘ সময় পার হলেও কেউ নিহতের খোঁজ নিতে আসেননি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ এই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানেন, তবে ডেমরা থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৩৭) অথবা এসআই কাউসার আল মাসুদের (০১৭৭৯-৩৬৬৬২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মতামত