নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালিয়ে শীর্ষস্থানীয় পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শীর্ষ পরিবহন সন্ত্রাসী হাজী রিপন (৫৫), তার ছেলে রাফি (৩৫) এবং কোতালের বাগ এলাকার যুবলীগ কর্মী আরিফ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে। ফতুল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে পুলিশের এই বিশেষ অভিযান শুরু হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২২ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত