সারাদেশ

ফুলবাড়ীতে ইয়াবা সহ ছাত্রলীগ কর্মী আটক

প্রিন্ট
ফুলবাড়ীতে ইয়াবা সহ ছাত্রলীগ কর্মী আটক

ছবি : মাদক ব্যবসায়ী কপিল উদ্দিন


প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:১৭ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ১:০১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে দেড় হাজার (১,৫০০) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যক্তি ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এলাকা কুটিচন্দ্রখানার বাসিন্দা মোঃ কপিল উদ্দিন। অভিযানের সময় তার কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মোঃ কপিল উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। অভিযোগ রয়েছে, সে পূর্বে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গংগারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের

পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সদস্যরা জানায় মাদকের ব্যাপারে সবসময়ই আমরা সতর্ক অবস্থানে থাকবো।