মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মিরসরাই পৌর সদরের নিজস্ব কার্যালয়ে এই সভা আয়োজিত হয়। সভায় বক্তারা বীমা শিল্পকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে দক্ষ ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
মিরসরাই সার্ভিসিং সেলের ডিজিএম ও ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প প্রধান (ভিপি) মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট সার্ভিসিং সেলের ইনচার্জ (জিএম) মোহাম্মদ আইয়ুব খান, চট্টগ্রাম সার্ভিসিং সেলের জিএম মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মামুন।
সভায় বক্তারা বলেন, বীমা শিল্পকে আস্থার জায়গায় নিতে হলে গ্রাহক সেবার মান বাড়াতে হবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দ্রুততম সময়ে গ্রাহকের দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিরসরাইতে বীমা সেবায় বিপ্লব ঘটানো সম্ভব।
মিরসরাই সার্ভিসিং সেলের এজিএম মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্থানীয় এফএ, বিএম ও ইউনিট ম্যানেজারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত