নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২২) দিবাগত রাত ১০ টার দিকে ফতুল্লার পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, খানপুর সর্দারপাড়া এলাকার আল আমিন (২৭), পিলকুনী এলাকার মীম (২৫) এবং কিশোরগঞ্জের শারমিন আক্তার (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত