আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে সাবেক এমপি আঙ্গুরের সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. রূপচান মিয়া, যুবদল নেতা মো. সিরাজ মিয়া ও আল আমিন মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় সাবেক এই সংসদ সদস্য জানান, আড়াইহাজারের মানুষের অধিকার পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি আবারও নির্বাচনের মাঠে নেমেছেন। দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মতামত