ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন গড়েয়া এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন একতা পরিবার। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
পুরাতন গড়েয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমির আয়োজনে ও রহিদুল ইসলাম রহিদের সহযোগিতায় ১৩ নং গড়েয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামবাসীর মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা ওলামা মাশায়েখের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহমাতুল্লাহ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সদস্যরা জানান, তীব্র শীতে এলাকার অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের উদ্যোগে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়।
মতামত