সারাদেশ

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

প্রিন্ট
এভারকেয়ার থেকে গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৫৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছায়।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই গুলশানের ওই বাসার আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।