নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী খাঁন বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন বিডব্লিউএবি ব্যাচ ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক এলাকার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তীব্র শীতে কোমলমতি শিশুদের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সংগঠনের সদস্য সজিব জানান, সামর্থ্য সীমিত হলেও আমরা চেয়েছি কুরআনের পাখিদের পাশে দাঁড়াতে। তাদের মুখের হাসিই আমাদের বড় প্রাপ্তি। এবারের কর্মসূচির সম্পূর্ণ ব্যয় বহন করেছেন সংগঠনের সহ-আন্তর্জাতিক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী মো. নূর ইসলাম শামিম (নীল)।
মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল বিডব্লিউএবি-র এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক এলাকার দ্বীনি শিক্ষার্থীরা শীতে অনেক কষ্টে থাকে। এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।
মতামত