জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাখাওয়াত (৫০) ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট পুলিশ সুপার রিনা মাহমুদার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমন্তপুর গ্রামে অভিযান চালায়। এসময় শাখাওয়াতের হেফাজত থেকে নেশাজাতীয় ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত জেলা গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত