সারাদেশ

শ্রীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

প্রিন্ট
শ্রীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:১১

মাগুরার শ্রীপুর উপজেলায় কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকালে শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষা শুরু হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিশির কুমার শিকদার জানান, উপজেলার ১০টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ১০৯ জন শিক্ষার্থী আবেদন করলেও ১০৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সংগঠনের সভাপতি শিকদার মনজুর আলম বলেন, এবার কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় মেধা যাচাইয়ের লক্ষ্যে এই বিকল্প পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পরীক্ষার উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শিশির কুমার শিকদার, খামারপাড়া কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, শাহ আব্দুল গাফফার প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শিকদার মনজুরুল আলম এবং আলোকিত প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়ায়েস রহমানসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।