সারাদেশ

বটিয়াঘাটায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য উপদেষ্টার মতবিনিময়

প্রিন্ট
বটিয়াঘাটায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য উপদেষ্টার মতবিনিময়

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:১০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের জাতীয় সম্পদ বাগদা ও গলদা চিংড়িকে বাঁচিয়ে রেখে ভেনামি চিংড়ি চাষের প্রসারে সরকার কাজ করছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী গ্রামে রূপালী মৎস্য এগ্রো ফার্ম পরিদর্শন শেষে চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় দেশের চিংড়ি খাতের বর্তমান অবস্থা, ভেনামি চিংড়ি চাষের চ্যালেঞ্জ ও এই খাতের উন্নতিকল্পে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপদেষ্টা ফরিদা আখতার চিংড়ি চাষিদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং এই খাতকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুর রউফ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মোঃ গোলাম হায়দার, জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার কামরুজ্জামান, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ শাজাহান চৌধুরী এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান।

অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষি, চিংড়ি খাতের স্টেকহোল্ডার এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আরিফ আবেদীন।