সারাদেশ

ফতুল্লায় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার

প্রিন্ট
ফতুল্লায় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রদল নেতা রাকিব হত্যাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জনতার সহায়তায় শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি এবং কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শিয়াচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর একটি অটোরিকশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে ধরে ফেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে ছাত্রদল নেতা রাকিব হত্যাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।