সারাদেশ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ভস্মীভূত ২৫ ঘর

প্রিন্ট
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ভস্মীভূত ২৫ ঘর

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫০

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী অংশে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের বাসিন্দা ফাতেমা বেগমের ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঝুপড়ি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের পাশাপাশি এপিবিএন, পুলিশ ও ক্যাম্পের বাসিন্দারা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ফলে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।