পাবনার প্রাণকেন্দ্র বড় ব্রিজ সংলগ্ন ঘোড়া স্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে পরিচিত একটি গোষ্ঠীর অপতৎপরতা শুরু হয়েছে। গত দেড় দশকেরও বেশি সময় ধরে একনায়কতন্ত্রের ভিত মজবুত করতে সহায়ক ভূমিকা পালনকারী এই চক্রটি পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে আবারও স্বরূপে ফেরার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে সরকারি জমি দখল করে তারা তাদের কার্যক্রমের মহড়া দিচ্ছে। সচেতন মহলের অভিযোগ, এই গোষ্ঠীটি বিগত ১৭ বছর ধরে বিতর্কিত গণজাগরণ মঞ্চসহ নানা আয়োজনের মাধ্যমে বিনা ভোটের সরকারকে সমর্থন যুগিয়েছিল। বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর এবং আবরার ফাহাদ হত্যার মতো স্পর্শকাতর ইস্যুতে তারা ছিল নির্বিকার। উল্টো বিভিন্ন সময় নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালাতে সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
পাবনার সাধারণ মানুষের দাবি, যারা বিগত বছরগুলোতে গণতন্ত্র ও নাগরিক অধিকার হরণে পরোক্ষ সহযোগিতা করেছে, তারা এখন সরকারি সম্পদ দখল করে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এই দখলদারদের হাত থেকে সরকারি জায়গা উদ্ধার এবং তাদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
মতামত