সারাদেশ

আড়াইহাজারে লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার

প্রিন্ট
আড়াইহাজারে লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার

প্রকাশিত : ১৮ মে ২০২৬, রাত ৯:১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে পৌরসভার আড়াইহাজার বাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে আড়াইহাজার বাজারের সুবেদ আলী মার্কেটের পেছনে জাকির ডাক্তার নামে এক ব্যক্তির বাড়ির টয়লেটের ছাদ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্যাসগানটির বাট নম্বর ১২৩ এবং হ্যান্ডকাফটিতে বাংলাদেশ পুলিশের লোগো খোদাই করা রয়েছে। এগুলো আড়াইহাজার থানারই লুট হওয়া সম্পত্তি বলে নিশ্চিত করেছে পুলিশ।