সারাদেশ

আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রিন্ট
আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রকাশিত : ১৮ মে ২০২৬, রাত ৯:৫০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই বাড়ি থেকে ৮-৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে শিবপুর এলাকার বাসিন্দা কামালের বসতবাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ৯-১০ জনের একদল মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। এরপর তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।