বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক পরিতোষ কুমার রায় আর নেই। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর নির্ভীক ভূমিকা বটিয়াঘাটাসহ খুলনার সাংবাদিক মহলে তাঁকে শ্রদ্ধেয় করে তুলেছিল। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে বটিয়াঘাটার সাংবাদিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন, পরিতোষ রায়ের মৃত্যুতে বটিয়াঘাটা একজন অভিজ্ঞ অভিভাবক ও আদর্শ সাংবাদিককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
মতামত