সারাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের শোক

প্রিন্ট
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের শোক

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৫৭

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই শোক জ্ঞাপন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি সুলতান মাহমুদ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর প্রয়াণে দেশ এক অভিজ্ঞ নারী নেত্রীকে হারালো। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ জানান, নারায়ণগঞ্জ-১ থেকে ৫ আসনের ইসলামী আন্দোলনের সকল পদপ্রার্থী বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত এবং তাঁরা পরিবারের সাথে সংহতি প্রকাশ করেছেন।

এদিকে পৃথক এক প্রসঙ্গে তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ থেকে ৫ আসনের ইসলামী আন্দোলনের সকল প্রার্থী যথাযথভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শোকের আবহের মধ্যেও তাঁরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।