নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ডিমলা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর লেলিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামারুজ্জামান বলেন, হাঁটি হাঁটি পা পা করে তিস্তা নিউজ ২৪ একটি বছর সফলভাবে অতিবাহিত করেছে। স্বল্প সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জেলা ও উপজেলা পর্যায়ে বেশ জনপ্রিয়তা ও সুনাম কুড়িয়েছে।
তিস্তা নিউজের সিনিয়র রিপোর্টার মাহমুদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ এবং বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা শাখার সভাপতি গোলাম রব্বানী ডলারসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মতামত