সারাদেশ

বন্দরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

প্রিন্ট
বন্দরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪৩

নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার দড়ি সোনাকান্দা ও কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাকান্দা পানি ট্যাংকি এলাকার ইমন (২২) এবং বেপারীপাড়া এলাকার রিংকি বেগম (২৬)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাদির নামে এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলীর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ ইমনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, এসআই আব্দুল মোত্তালেব কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকার একটি বাগান থেকে ১০ পিস ইয়াবাসহ রিংকি বেগমকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে মাদক কারবারি কাদির পালিয়ে যেতে সক্ষম হয়।

বন্দর থানা পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।