সারাদেশ

ফুলবাড়ীতে বই উৎসব: নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রিন্ট
ফুলবাড়ীতে বই উৎসব: নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:১৯

নতুন বছরের প্রথম দিনে বইয়ের সুবাসে মুখর হয়ে উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী। সারা দেশের মতো এই উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফুলবাড়ী জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। বছরের শুরুতেই রঙিন মলাটের নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শত শত শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবেদ আলী খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মো. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মোছা. আকতারা বেগম, মো. মাহফুজার রহমান, মোছা. হোসনে আরা।

প্রধান অতিথির বক্তব্যে আবেদ আলী খন্দকার বলেন, সময়মতো বই হাতে পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় বাড়তি অনুপ্রেরণা জোগায়। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।