সারাদেশ

মিরসরাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ৩

প্রিন্ট
মিরসরাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ৩

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৬, রাত ১০:৩২

চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যে ঘাটতি থাকায় বাতিল করা হয়েছে ৩ জনের মনোনয়ন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, শহীদুল ইসলাম চৌধুরী (বিএনপি), এরশাদ উল্লাহ (জাতীয় পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়নের বৈধ কাগজপত্র না থাকা এবং এরশাদ উল্লাহর দাখিলকৃত নথিতে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর দাখিলকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৪ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। যথাযথ নথিপত্র উপস্থাপন সাপেক্ষে আপিল বিভাগ তাদের প্রার্থিতা পুনরুদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত দেবে।