সারাদেশ

‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রিন্ট
‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৬, রাত ১২:৫০

 সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন  ‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে প্রতি বছরের মত এবারও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় শহরের উত্তর চাষাঢ়া চাঁনমারি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। 

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নারী উদ্যোক্তা রোখসানা ডলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নারী উদ্যোক্তা ফেরদৌস আরা অনা , সমাজ সেবক শওকত আরা খন্দকার ঝর্না, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, সমাজ সেবক  ডা. হায়দার আলী, তরুণ ব্যবসায়ী মরিয়ম আক্তার ও শামীম রেজা। এসময় মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরআগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন সম্পন্ন হয়।