সারাদেশ

শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রিন্ট
শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:২৯

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, প্রতিশ্রুতি কল্যাণ সংস্থার সভাপতি সুমন মজুমদার ও শ্রীপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক থাকায় নির্ধারিত দিনের পরিবর্তে ৩ জানুয়ারি দিবসটি পালন করা হয়। সভায় বক্তারা সমাজসেবার মাধ্যমে দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।