ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ভোটার তালিকায় স্বাক্ষর জালিয়াতি, ঋণখেলাপি ও আয়কর রিটার্ন দাখিল না করার মতো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এই ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি (স্বাক্ষর কম ও ঋণখেলাপি) এবং গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান আয়কর রিটার্ন না দেওয়া।
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন (ভোটার স্বাক্ষর জালিয়াতি ও সনদের অভাব) এবং জাতীয় পার্টির মশিয়ার রহমান অসম্পূর্ণ হলফনামা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর দিতে ব্যর্থ হন। অন্যদিকে, মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন ভোটারের স্বাক্ষর জালিয়াতি করা ছাড়াও হলফনামায় মাস্টার্স পাসের কথা উল্লেখ করলেও কোনো সনদ জমা দেননি।
উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
মতামত