সারাদেশ

ফুলবাড়ী ক্যাডেট কেয়ারে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রিন্ট
ফুলবাড়ী ক্যাডেট কেয়ারে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:১৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসম্মত শিক্ষাদানে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান ফুলবাড়ী ক্যাডেট কেয়ার-এর ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ডিগ্রি কলেজ রোডে অবস্থিত প্রতিষ্ঠান চত্বরে আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষকে বরণ করে নেওয়া হয়।

প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ আবিদুর রহমান সোহাগ। নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফারুকুল ইসলাম, প্রভাষক সুজন আলী ও শিক্ষক মেহেদী হাসান।

অনুষ্ঠানে অভিভাবকরা গত বছরের পাঠদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ শিক্ষাবর্ষেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি ২০২৫ ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীরা উপস্থিত ছিল। শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের শিক্ষা উপকরণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।