কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে একটি ইটভাটার ম্যানেজারসহ তিনজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জানুয়ারি) উপজেলার তবকপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে এসএফসি ব্রিকস-এর ম্যানেজার চন্দন মজুমদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
একই দিনে উমানন্দ এলাকার কাচারিপাড়ায় কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মো. লিটন মিয়া ও মো. রুবেল মিয়া নামে আরও দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত