সারাদেশ

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, রাত ১১:৩৬

সিদ্ধিরগঞ্জ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে কদমতলী নয়াপাড়া ওয়ার্ড বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম সরল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ডালিম প্রধান, বিএনপি নেতা বাচ্চু মিয়া, আব্দুর রহমান, লিটন ও নজরুল ইসলামসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় জামান মির্জা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও মানুষের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনায় সকলের দোয়া চাই। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।