সারাদেশ

ফতুল্লায় শীতের আগুন পোহাতে গিয়ে দগ্ধ: নারীর মৃত্যু

প্রিন্ট
ফতুল্লায় শীতের আগুন পোহাতে গিয়ে দগ্ধ: নারীর মৃত্যু

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আনোয়ারা বেগম ফতুল্লার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী।

স্বজনরা জানান, শনিবার (৩ জানুয়ারি) বিকেলে প্রচণ্ড শীতে রান্নাঘরের চুলার পাশে বসে আগুনের তাপ নিচ্ছিলেন আনোয়ারা বেগম। এ সময় অসাবধানতাবশত তার পরিধেয় কাপড়ে আগুন লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় তার বড় ছেলে আনোয়ার হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে।