ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়েয়া গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী, উপজেলা সমবায় অফিসার রমজান আলী এবং সমবায় সমিতির সহকারী পরিচালক মনিরুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গড়েয়া মডেল স্কুলের অধ্যক্ষ হুমায়ুন কবির এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহমাতুল্লাহ খান।
বিতরণকালে ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী বলেন, তীব্র শীতে অসহায় মানুষগুলো খুব কষ্টে আছে। সমাজের সামর্থ্যবান মানুষেরা এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে দরিদ্র মানুষের কষ্ট লাঘব হবে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
মতামত