যথাযোগ্য মর্যাদায় রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে রংপুর রেঞ্জ ও জেলা ভিডিপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকালে দোয়া ও মোনাজাতের পর বেলুন-কবুতর উড়ানো এবং কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পিভিএম, পিভিএমএস। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপমহাপরিচালক বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম। দেশ ও জাতির যে কোনো সংকট ও দুর্যোগে এই বাহিনীর সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আসন্ন নির্বাচন ও দুর্যোগ মোকাবিলায় সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার এবং মাঠপর্যায়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন।
জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. ফারুক হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
মতামত