সারাদেশ

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বার্ষিক প্রকাশনা উপহার প্রদান

প্রিন্ট
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বার্ষিক প্রকাশনা উপহার প্রদান

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে প্রশাসন, সাংবাদিক ও বিভিন্ন মহলে সংগঠনের বার্ষিক প্রকাশনা ডায়েরি ও ক্যালেন্ডার উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সংগঠনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হাদিয়া পৌঁছে দেন।

উপহার প্রদানকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, নতুন বছরে শুভেচ্ছা স্মারক হিসেবে আমাদের প্রকাশনাগুলো পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। পারস্পরিক সুসম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান এবং দক্ষিণের সভাপতি সোহেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।